গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ৩৯৮ জন কৃষকের মাঝে সার, বীজ, চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার। বক্তারা বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের বীজ, সার ও চারা বিতরণ করা হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে প্রতীকীভাবে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মোট ৫ হাজার ৩৯৮ জন কৃষক এ কৃষি উপকরণ বিতরণ সুবিধার আওতায় আসবেন।
সংবাদ শিরোনাম
সরকারি সহায়তায় শক্ত হচ্ছে কৃষি খাত সাদুল্লাপুরে ব্যাপক পরিসরে কৃষি উপকরণ বিতরণ
-
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি - আপডেট সময় ০৪:২৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 142
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













