রাজনীতি হোক মানবতার, রাজনীতি হোক জনস্বার্থে আর সেই শ্লোগানকে সামনে রেখে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নেছারাবাদ উপজেলার আটগর কুড়িয়ানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে জানান দিচ্ছেন আব্দুর রহিম মল্লিক। বিগত সময়ে বহু কাঠখড় পুড়িয়ে বর্তমান সময়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মধ্যে নিজেকে জাত চেনাতে সক্ষম হয়েছে। ফলে প্রতিটি ওয়ার্ডের মধ্যে একটা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আব্দুর রহিম মল্লিক। বর্তমান সময়ে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি জানান, আমি আটঘর কুড়িয়ানা ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতি ও অপরাজনীতিমুক্ত একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রতি ও অবকাঠামো অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। আব্দর রহিম মল্লিক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি আরও বলেন, এলাকায় রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির গুলোর উন্নয়ন করবো ইনশাআল্লাহ। মাদক মুক্ত ইউনিয়ন গড়বো সকলের প্রচেষ্টায়। আমার ইউনিয়নের মধ্যে ঘুষ, দুর্নীতি সহ অপরাজনীতি দূর করবো। আমার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মধ্যে বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূরীকরণে কাজ করবো ইনশাআল্লাহ। গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটা ইতিহাস সৃষ্টি করবো মহান আল্লাহর নাম নিয়ে। দলমত নির্বিশেষে সকল মানুষের সন্মানের দিকে সুনজর দিবো। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো আপনারা সকলের প্রচেষ্টায়। আটঘর কুড়িয়ানা ইউনিয়নকে বৈষম্য মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যত্রতত্র ভাবে। আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থা ও সমর্থন লাভের আশাবাদ ব্যাকৃত করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম মল্লিক। তিনি আটঘর কুড়িয়ানা ইউনিয়নের রাজনীতির মাঠে সরাসরি কোন দলের রাজনীতির মাঠে সম্পৃক্ত নয়।অথচ প্রতিটি দলের নেতা কর্মীদের সাথে রয়েছে সুমধুর সম্পর্ক। তিনি বরাবরই শান্তির পক্ষের সাহসী উচ্চারণ করা মানুষ। মানুষের সেবায় নিয়োজিত বিগত সময় থেকে বর্তমান সময়েও। বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ নয় বরং আমরা সকলেই মানুষ। মানবতার সেবায় নিয়োজিত এবং গরীব দুঃখী মানুষের প্রথম পছন্দের তালিকায় আব্দুর রহিম মল্লিক। ধর্মীয় অনুষ্ঠানে দারুণ আন্তরিক এবং সচেতন মানুষ আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম মল্লিক। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলার আপেল খ্যাত এলাকা স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্য বহন করে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন। জেলা সহ সমগ্র বাংলাদেশের মধ্যে একটা আলাদা তাৎপর্য বহন করে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন।আর সেই ইউনিয়নের আগামীর কান্ডারী হয়ে মানবতার সেবায় নিয়োজিত হতে চাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম মল্লিক। যদিও আগামীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বহু প্রার্থীদের ছড়াছড়ি হলেও সততা, আন্তরিকতা ও মানবতার সেবায় বেশ এগিয়ে আব্দুর রহিম মল্লিক। নিঃসন্দেহে একজন যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী।
সংবাদ শিরোনাম
আটঘর কুড়িয়ানা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আব্দুর রহিম মল্লিক
-
নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর - আপডেট সময় ০২:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 139
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















