ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবক ও বিক্রেতাদের বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন করেছে “আত্ম উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা “ নামে সামাজিক ও স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ২৩ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গার প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সংস্থাটির সদস্যরা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মানববন্ধন কর্মসূচিতে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক রাজু সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাংগা ন্যাশনাল প্রিক্যাডেটের সম্মানিত প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময় আরো উপস্থিত ছিলেন আত্ম উন্নয়ন সমাজ কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত সংস্থার সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যগ্ন সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ, জাফর ইকবাল, শুকুর আলী, ফারুক, শুকুর আলী, হোসেন, ফরিদ হোসেন, শিমুল হোসেন, সজিব শেখ, জাকির হোসেন, শরিফুল, রবিউল ইসলাম, তারেক হোসেন, মাসুদ রানা, আলো হোসেন, নুরুল ইসলাম, ইদ্রিস, শাহাবুদ্দিন, মামুন মন্ডল, নাসির আল আমিন, বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক আজ সমাজের সর্বস্তরে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ধূমপান, স্কুল-কলেজের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি এবং মাদকের সহজলভ্যতা তরুণদের ধীরে ধীরে ভয়ংকর নেশার দিকে ঠেলে দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। তাঁরা আরও বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। আসন্ন নির্বাচিত সরকারের প্রতি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশাসনিক শিথিলতার কারণে যেন কোনোভাবেই মাদক কারবারিরা ছাড় না পায়। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবক ও বিক্রেতাদের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০২:২০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬