ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

কৃষি উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় সরিষাবাড়ীতে ‘পার্টনার কংগ্রেস

জামালপুরের সরিষাবাড়ীতে “পাটনার কংগ্রেস-২০২৬” উপলক্ষে কৃষকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই), খামারবাড়ি জামালপুরের পিকন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার (লিটন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল মজিদ এবং উপজেলা সমবায় অফিসার মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিনুয়ারা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আল-আমিন। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরিষাবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

কৃষি উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় সরিষাবাড়ীতে ‘পার্টনার কংগ্রেস

আপডেট সময় ০৩:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬