ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে ১০২ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান

নীলফামারী জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অভ্যন্তরীণ বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০২ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় মহাবিদ্যালয়ের ৩১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এ পুরস্কার ও সনদ দেওয়া হয়। সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ কমিটির আহ্বায়ক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যাপক মো. মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সহ-সভাপতি মো. আছাদুজ্জামান ও গজেন্দ্র নাথ বর্ম্মন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. সেলিমুর রহমান। অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. মুরাদুল আলমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান। বক্তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহিত্য, সংস্কৃতি ও বিতর্কচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তিবোধ বিকাশে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১০২ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে ১০২ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান

আপডেট সময় ০৪:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬