কক্সবাজারে ৩দিনের সফরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, চিংড়ি চাষ দেশের মৎস্য খাতের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এশিয়ার বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালীও এগিয়ে নিতে চাষি ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে কাজ করছেন সরকার। মাতামুহুরী উপজেলার রামপুর চিংড়ি জোন পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ১১ টার তিনি রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একরের প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় প্রতিমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষের জন্য সরকারি সহযোগিতার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী আরো বলেন, চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. গাজিউর রহমান, মাতামুহুরির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), রামপুর ৪৮ একর মৎস্য প্রজেক্টের ম্যানেজার কাউছার আহমদ, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এহেছানুল কাদের চৌধুরী সাব্বির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী, খামার মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। চিংড়ি শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণ এবং চাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় চাষিরা সরকারের সহযোগিতা, আধুনিক প্রযুক্তি সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। প্রতিমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং চিংড়ি খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত ৩ দিনের সফরে কক্সবাজার আসেন। এ ছাড়াও সফরকালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: আবু বকর সরকার প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে। এর আগে ২৪ জুন বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজারের নিরিবিলি মৎস্য হ্যাচারি, মৎস্য অধিদপ্তরাধীন সরকারি কাঁকড়া হ্যাচারি এবং সোনার পাড়ার নিরিবিলি তেলাপিয়া হ্যাচারি পরিদর্শন করেন। সফরের দ্বিতীয় দিন ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি চকরিয়া উপজেলায় পৌঁছে সকাল সাড়ে ৮টায় চকরিয়ার রামপুর মৌজায় মৎস্য অধিদপ্তরাধীন সরকারি চিংড়ি এস্টেট পরিদর্শন করেন।
সংবাদ শিরোনাম
রামপুর চিংড়ি জোন পরিদর্শন করলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 133
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
















