ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

গতকাল রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।
গতকাল রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি জানান, মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।
জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।
এ ছাড়া, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬