ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও ওয়ালটন প্লাজার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পৌর এলাকার কঁচিকাচা শিক্ষা সদন প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় দরিদ্র, অসহায় ও নি¤œআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের নিউ স্কয়ার হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহিদা ইসলাম তুলির নেতৃত্বে একটি মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, ওয়ালটন প্লাজার স্থানীয় ম্যানেজার মাজেদুর রহমানসহ কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান মাজেদুর রহমান।

ট্যাগস :

‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’

শিবগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ০৪:১৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬