ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: মঈনসহ ৭ জন কারাগারে

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
অপর আসামিরা হলেন এমবি স্বপন কাজী, শাওন হোসেন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়ার ।
শুক্রবার রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার শ্যামলী পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ এপ্রিল আসামি মঈন উদ্দিন মঈন, এমবি স্বপন কাজী ও শাওন হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম। গত ১৩ এপ্রিল আসামি মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়ার (৩৮) চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
সিকেডি হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গত ১১ এপ্রিল হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ-বিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: মঈনসহ ৭ জন কারাগারে

আপডেট সময় ১০:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬