ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

“আমরা লড়ছি তাদের জন্য, যারা যোগায় ক্ষুধার অন্ন”এই স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা কৃষকদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় মীরসরাই পাইলট স্কুল মাঠে উপজেলা কৃষকদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুল আবছার জুয়েল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন, দেশের কৃষকরা আজ নানা সংকটের মধ্যে রয়েছে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে মাঠের মানুষের পাশে থাকতে হবে। তারা নবনির্বাচিত এমপি নুরুল আমিনের নেতৃত্বে মীরসরাইয়ের কৃষিখাতের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, আমি সবসময় কৃষক ও সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। মীরসরাইয়ের উন্নয়ন ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করে যাব। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

আপডেট সময় ০৩:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬