শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে ঐতিহ্যবাহী আরবি সাজে রোলানদো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

প্রতিবছর ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করে সৌদি আরব। ১৭২৭ সালে সৌদি আরবকে একটি দেশ হিসেবে গড়ে তোলেন ইমাম মোহম্মদ বিন সউদ। রেকর্ড চুক্তিতে দেশটির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালতো। দেশের এই বিশেষ দিনে সেলিব্রেশনে মেতে ওঠেন পর্তুগিজ মহাতারকাও।
বিশেষ দিনের প্রথা মেনে ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন সি আর সেভেন। কালোর ওপর সাদা সুতোর কাজ করা দাগলা রোব পরেছিলেন তিনি। আরবের জাতীয় পোশাক বলেই বিবেচিত হয় এই দাগলা রোব। ক্লাবের সতীর্থদের সাথেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন রোনালদো। টিম বন্ডিং অ্যাক্টিভিটিতে মেতে ওঠেন আল নাসেরের সকল ফুটবলাররা।
এই দিনের উদযাপনের প্রথা মেনে তরোয়াল হাতে ছবিও তোলেন পর্তুগিজ তারকা। সতীর্থদের সাথে তরোয়াল হাতে আরদাহ নাচে মেতে ওঠেন তিনি। সৌদি আরবের পতাকা গায়ে জড়িয়েও ছবি তোলেন সি আর সেভেন। নিজের সোশ্যাল মিডিয়াতেও বিশেষ দিনের শুভেচ্ছা জানান রোনালদো নিজেই। শেয়ার করেন নিজের বিশেষ সাজের ছবিও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com