শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গাঙ্গুলি

বাসস:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

যিনি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, এদেশের মানুষের সত্যিকার ও নিখাদ ভালবাসা যাকে টানে, সেই সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসবেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন না, তা কী হয়!
গতকাল শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের সাবেক অধিনায়ক। এসময় তার সঙ্গে স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলি।
গত বৃহস্পতিবার রাতে বন্ধু ইফতিখার রহমান মিঠুর গুলশান বাসায় সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলি নৈশভোজে আপ্যায়িত হন। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আতাহার আলীসহ দেশের সাবেক ক্রিকেটারদের একটা অংশ ওই ডিনারে উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ার আগে দুপুরে গুলশানের ‘ফ্যাট এমপেরোর’ রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ সারেন সৌরভ। তার স্ত্রী ডোনা, বন্ধু ইফতিখার রহমান মিঠু, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীও একসঙ্গে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পরই বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ‘প্রিন্স অব কলকাতা’। বিকেল ৪টা ৩৫ মিনিটে তাঁর ফ্লাইট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com