বান্দরবানের লামা উপজেলার দূর্গম ফাঁসিয়া খালী ইউনিয়নের হারগাজা লাতুই পাড়া এলাকায় গত (২৪ ফেব্রুয়ারী) এক আদিবাসী (মার্মা নারীকে) ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে লামা। সোমবার (২৭ ফেব্রুয়ারী) ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক মোঃ কাউসার(৩৮)কে দ্রুত গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর হইতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ লামা। ঘটনায় প্রতিবাদে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সরকারি মাতামুহুরী কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেয় মানববন্ধনে, বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন,এ ঘটনায় মোঃ কায়সারকে আসামী করে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।