মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমের মুক্তি দাবি ড্যাবের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পুলিশি নির্যাতন ও গণগ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম রোববার এক যৌথ বিবৃতিতে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে পদযাত্রা কর্মসূচি থেকে দলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট রাজনীতিবিদ কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও জেলা শাখার আহবায়ক সহ ২০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
তারা বলেন, হামলা মামলা গুম খুন গ্রেফতার করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র মুক্তির যে স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়েছে ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্র কোনোভাবেই তা বন্ধ করতে পারবে না। বরং অত্যাচারের মাত্রা বাড়লে একসময় তা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে অবৈধ শাসকগোষ্ঠীর পতন নিশ্চিত করবে।
ড্যাব নেতৃবৃন্দ অনতিবিলম্বে কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান। নতুবা আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্তি নিশ্চিত করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com