শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় আউট অব স্কুল শিশু শিক্ষা বিষয়ে অবহিত করণ সভা

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের ঝরে পড়া শিশুদের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর বাস্তবায়নের লক্ষ্যে, নবনিযুক্ত নারী- পুরুষ কর্মীদের সমন্বয়ে গলাচিপা উপজেলা অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম,পটুয়াখালী জেলা উপানুষ্ঠানিক সহকারী পরিচালক মোঃ জান-ই আলম হাওলাদার, মোহাম্মদ নজরুল ইসলাম (পিডিও), পটুয়াখালী জেলা মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক, মোফাজ্জেল হোসেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অবহিতকরণ সভায় সার্বিকভাবে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও উপজেলা প্রশাসন গলাচিপা সহযোগিতা করেন। উল্লেখ্য যে ,এই প্রকল্প বাস্তবায়নের সহায়ক সংস্থা (লিড এনজিও) ও পিডিও( পিস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) পটুয়াখালী। অবহিত করণ সভায় বক্তারা নবনিযুক্ত কর্মীদের সরকারের লক্ষ্য অর্জনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও ঝরে পড়া শিশুদের স্কুলমুখী বা লেখাপড়ার জন্য দায?িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এই প্রকল্পটি অবহেলিত গলাচিপা উপজেলায় শিক্ষা বিস্তারে ভালো ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com