কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাহুল হোসাইন সাচ্চু ও সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস?্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলার পৌর অডিটিরিয়ামে এ সদস?্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা এ?্যাডভোকেট সালমা হাই টুনি। প্রথম পর্বে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ এর সদস?্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের প্রধান অতিথির বত্তব?্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও হার্মদাদ বিশ্ববিদ?্যালয়ের সাবেক ভিসি ড.আব্দুল মান্নান জয়। এবং দ্বিতীয় পর্বে দেবিদ্বার সেচ্ছাসেবক লীগ এর সদস?্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস?্য রাজী মোহাম্মদ ফখরুল। অনুষ্ঠানে প্রধান বত্তা ছিলেন,দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ূন কবির মনির,এড. রফিকুল আলম চৌধুরি, মেহেরুন নেছা উত্তরা বিএস পলাশ,এড. মীর খাদিজা শিরিন।