শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারী ও রাজিবপুর সীমান্ত দিয়ে মাদক ও গরু পাচারের অভিযোগ

শওকত আলী মন্ডল (রৌমারী) কুড়িগ্রাম:
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

কুড়িগ্রামের রৌমারী রাজিবপুর সীমান্ত দিয়ে অবাধে দেশে ঢুকছে বড়বড় চালান মাদক ও গরুর। সীমান্তের ২১ টি পয়েন্ট দিয়ে প্রায় প্রতিরাতে আসে ভারতীয় মাদক ও গরুর চোরাচালান। রৌমারী ও রাজিবপুরে আনাচে কানাচে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা ও সেবন। প্রতিদিন ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও মদ রৌমারী থেকে বিভিন্ন বাহনে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সীমান্ত দিয়ে মাদক ও গরুর চোরাচালান আসছে। এতে মাদকের ছড়াছড়িতে হাট-বাজার ও বাড়ির চিপেচাপিতেই অবাধে এসবের বেচাকেনা হচ্ছে। সেবন করছে কিশোর থেকে যুবক ও মধ্য বয়সীরাও। ক্ষতি হচ্ছে, পরিবারের, সমাজের ও এলাকার। পুলিশ ও র‌্যাবের হাতে মাঝে মধ্যে মাদকের চালান আটকের কথা শোনা যায় । সীমান্তরক্ষী বাহিনী তৎপরতা আরো বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমানা ও বাংলাদেশের সাহেবের আলগা থেকে পাথরেরচর পর্যন্ত ৪০ কিঃ মিঃ দীর্ঘ পথ। এই সীমান্ত পথে যোগাযোগ বিচ্ছিন্ন। এ জন্য রৌমারী রাজিবপুর হয়ে উঠেছে মাদক চোরাচালানের নিরাপদ রুট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com