বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব দিক থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা এলাকায় নওগাঁগামী ট্রাকচালক লুৎফর রহমান বলেন, ‘পৌলি থেকে এলেঙ্গা পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় একঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না। কিছুদূর গাড়ি এগোলেও সামনে গিয়ে আবার থেমে যাচ্ছে।’ এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে। এ ছাড়াও চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com