শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে জাল টাকা তৈরি সরঞ্জাসহ আটক ২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে জাল টাকা তৈরীর সরঞ্জাসহ ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে জাল ভারতীয় রুপি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম। এ নিয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) রাত রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্না চৌরাস্তা বাজারের সুমন ফার্মেসী নামের একটি দোকানে অভিযান চালিয়ে ভেন্নাকান্দা গ্রামের মো.আব্দুল কাদিরের ছেলে সুমন আলী(২২) ও লোহাচোরা গ্রামের মো.শরাফত আলীর ছেলে রিয়াদ(২০) নামে দুই যুবক কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৪১২পিস জাল রুপি, প্রিন্টার ও টাকা ছাপানোর কাগজ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com