সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর চিন্তাধারা মতেই আজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে – ওবায়দুল কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা মতেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তার ৭ মার্চের ভাষন বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রসাংশা কুড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা, দেশ উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে আজ দেশ পরিচালনা করে দেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে, শেখ জামাল ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ৭ বিদেশি ভাষায় উপস্থাপনা ও ভাষন উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন যথা সময়ে সঠিক নিয়মেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারো নৌকা প্রতীকে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ।কারন এদেশের ভূমিহীন গৃহহীনদের বাংলাদেশ আওয়ামীলীগের উপর আস্থা রয়েছে, আস্থা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর। জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হকের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক, পুলিশ সুপার মোঃ শাহজাহান, পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমুখ। বিকালে শেখ জামাল স্টেডিয়ামে আওয়ামীলীগ ও তার অংগসগঠের হাজার হাজার নেতা কর্মী এ উৎসবে উপস্থিত হয়েছিলো। জেলার নয়টি উপজেলা হতে এসকল নেতা কর্মীরা উপস্থিত হোন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com