বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোহলি, রোহিতদের বছরে বেতন ৭ কোটি রুপি!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘোষণা করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। বিসিসিআইয়ের পক্ষ থেকে রোববার জানানো হয়েছে যে ক্রিকেটারদের চার ভাগে ভাগ করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন সব থেকে বেশি রুপি পাওয়ার তালিকায়। সেখানে এই দুই ক্রিকেটার ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা ও যশপ্রীত বুমরা। এই চার ক্রিকেটার সব ধরনের ক্রিকেটেই খেলেন। হার্দিক পা-্য রয়েছেন পরের ভাগে। বিসিসিআই যে চারটি ভাগ করেছে, সেগুলো হলো ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। বিরাটরা রয়েছেন ‘এ+’ ভাগে। অধিনায়ক রোহিত, জাদেজা, বুমরাও একই ভাগে। এই চার ক্রিকেটার বছরে সাত কোটি টাকা (ভারতীয় রুপি) পাবেন। দ্বিতীয় ভাগ ‘এ’। সেখানে রয়েছেন হার্দিক। তিনি সাদা বলের ক্রিকেটই শুধু খেলছেন। আগামী দিনে লাল বলের ক্রিকেটে তাকে দেখা যাবে কি না তা জানা যায়নি। রোহিতের অবর্তমানে ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেয়া হার্দিক ছাড়াও এই ভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। এই ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন। বছরে তিন কোটি টাকা করে পাবেন চেতেশ্বর পুজারারা। তারা রয়েছেন ‘বি’ ভাগে। পুজারা ছাড়াও এই তালিকায় লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মোহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। পুজারা শুধু লাল বলের ক্রিকেটে খেলেন। রাহুল, শ্রেয়স, সিরাজ, শুভমনরা তিন ধরনের ক্রিকেটে খেললেও তাদের ‘বি’ ভাগেই রাখা হয়েছে।
‘সি’ ভাগে রয়েছেন ১১ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। তাকে আগামী দিনে ভারতীয় দলের ভাবনার মধ্যে রাখার ইঙ্গিত এই তালিকা। ওপেনারদের ধারাবাহিকতার অভাবের কারণেই বিশ্বকাপের বছরের কথা মাথায় রেখে ধাওয়ানকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধাওয়ান ছাড়াও এই তালিকায় রয়েছেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com