শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২২ রানে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

পূর্ণ ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি শুরুর আগে ১৯.২ বলে ৫ উইকেটে ২০৭ রান তোলে স্বাগতিকরা। ২ ঘণ্টা ৩ মিনিট বন্ধ ছিল খেলা। বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলে ডিএলএস মেথডে ৮ ওভারে আয়ারল্যান্ডের টার্গেট নির্ধারণ করা হয় ১০৪ রান। তবে তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে লক্ষ্যে পৌঁছতে পারেনি আইরিশরা। ২২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন গ্যারেথ ডেলানি। ১৪ বলে ৩ বাউন্ডারিতে ২১* রান করেন তিনি। এছাড়া হ্যারি টেক্টর ১৯, অধিনায়ক পল স্টার্লিং ১৭ এবং রস অ্যাডায়ার ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। টাইগার পেসার ২ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। একটি উইকেট পান হাসান মাহমুদ। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন রনি তালুকদার।
৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করে ম্যাচ সেরা হন তিনি। লিটন দাসের সংগ্রহ ৪৭ রান। এছাড়া শামীম হোসেন ৩০, অধিনায়ক সাকিব আল হাসান ২০*, নাজমুল হোসেন শান্ত ১৪ এবং তাওহীদ হৃদয় ১৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৪ রানে। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার এবং গ্রাহাম হিউম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com