ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের Logo ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার Logo সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত Logo দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo নরসিংদীতে জনপ্রিয় মালয়েশিয়ার রুটি চানাই Logo সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির Logo চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo ম্যাকগ্রার রেকর্ড ভেঙে স্টার্কের ইতিহাস, নিলেন ৪৫০ উইকেট Logo সিসি ক্যামেরা নাকি আইপি ক্যামেরা, নিরাপত্তায় কোনটি সেরা?

তিন সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিবিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৫২ হাজার ১০০ টাকা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাতে এবং মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীন মৌচোষা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/৫-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া লিচুবাগান এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর রাত ১১টা ২০ মিনিটে ৪২ বিজিবির বৈরচুনা বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৫/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটে ৪২ বিজিবির পার্বতীপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত পিলার ৩৪৪/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোচাল এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের

তিন সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

আপডেট সময় ০২:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬