ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের Logo ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার Logo সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত Logo দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo নরসিংদীতে জনপ্রিয় মালয়েশিয়ার রুটি চানাই Logo সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির Logo চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo ম্যাকগ্রার রেকর্ড ভেঙে স্টার্কের ইতিহাস, নিলেন ৪৫০ উইকেট Logo সিসি ক্যামেরা নাকি আইপি ক্যামেরা, নিরাপত্তায় কোনটি সেরা?

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ তিনজন আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে পালশা ইউনিয়নের বিলাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের বাসিন্দা মো. খাইরুল ইসলাম(২৮), পিতা-মো. রেজাউল ইসলাম; মো. মিজানুর রহমান(২৮), পিতা-মৃত গোলজার হোসেন এবং মো. সেলিম মিয়া(৩০), পিতা আব্দুল মজিদ। জানা যায়, পালশা ইউনিয়নের বিলপাড়া গ্রামে জনৈক তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ তিনজন আটক

আপডেট সময় ০২:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬