কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চালক হামিদুল ইসলাম বাবু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুরে পৌর শহরের গবা মোড়ে কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী-কাভাডর্ভ্যান ট্রাক্টর ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ট্রাক চালক হামিদুলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধূম্রজালের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ও হামিদুলের সহকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় বক্তব্য রাখেন, নিহত হামিদুল ইসলামের বাবা জোবেদ আলী, মা আম্বিয়া বেগম, বোন সাবানা খাতুন জোবেদা, জেলা ট্রাক-ট্যাংকলড়ী-কাভার্ড ভ্যান ট্রাক্টর ইউনিয়নের সভাপতি আয়নাল হক, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা সভাপতি আব্দুল খালেক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম মিলন ও রমজান আলী প্রমুখ। এ সময় তারা বলেন, নিহত ড্রাইভার হামিদুল ইসলাম বাবুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অথচ থানা প্রশাসন দাবী করেছিল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে এ ঘটনায় হত্যা মামলা নিলেও হত্যাকারীদের সনাক্ত না করে সময়ক্ষেপন করছেন পুলিশ। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামীদের গ্রেপ্তার করা না হলে এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতারা সড়ক অবরোধ করে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, নিহত হামিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত আসামীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ১ আগষ্ট সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার নামক এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম বাবু(২৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ প্রাথমিক ভাবে সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে ধারনা করলেও পরিবার ও এলাকাবাসী এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করে আসছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধুম্রজালের সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় নিহতের পিতা জোবেদ আলী বাদী হয়ে গত ৩ আগষ্ট অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে রহস্যজনক মৃত্যুর ১২দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো ক্লু বের করতে না পারায় এলাকাবাসী ও হামিদুলের সহকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামিদুল ইসলাম বাবু পেশায় একজন ডাম্প ট্রাকের ড্রাইভার ছিলেন।
সংবাদ শিরোনাম
উলিপুরে ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
-
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- 81
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























