বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

জয়পুরহাটে বোরো ধান ঘরে তোলার অপেক্ষায় দিন গুণছেন কৃষকরা

বাসস :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

আগাম জাতের কিছু বোরো ধান টুকটাক কাটা শুরু হলেও পুরো মাড়াই মৌসুম শুরু হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। ঝড় ও শিলাবৃষ্টির আতংক মাথায় নিয়ে স্বপ্নের ফসল বোরো ধান ঘরে তোলার অপেক্ষায় এখন দিন গুণছেন জয়পুরহাটের কৃষকরা। জেলার মাঠ ঘাট জুড়ে এখন বোরো ধানের নয়নাভিরাম দৃশ্য চোখ জুড়ানো সোনালী রং দেখা যাচ্ছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত উত্তরাঞ্চলের পাঁচ উপজেলা নিয়ে গঠিত ছোট জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ নিবিড় বার্ষিক ফসল উৎপাদন মৌসুমে ৬৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৬৯ হাজার ৬০০ হেক্টর জমি। এরমধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬১ হাজার ৯ শ হেক্টর ও হাইব্রিড জাতের রয়েছে ৭ হাজার ৭ শ হেক্টর জমি। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন চাল। উৎপাদন বিবেচনায় জেলায় আলুর পরে ধানকে প্রধান ফসল হিসেবে ধরা হয়ে থাকে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম জাতের কিছু ধান বিশেষ করে সুভলতা ও খাটো জিরাশাইল নামক জাতের বোরো ধান টুকটাক কাটা শুরু হয়েছে। তবে পুরো মাড়াই মৌসুম শুরু হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বলে জানায় কৃষি বিভাগ। দীর্ঘ খরার ফলে আবহাওয়া বিভাগের সতর্কবার্তা অনুযায়ী ঝড় ও শিলাবৃষ্টির আতংক মাথায় নিয়ে ঘাম ঝড়ানো স্বপ্নের ফসল বোরো ধান ঘরে তোলার অপেক্ষায় এখন দিন গুনছেন জয়পুরহাটের কৃষকরা। জেলার মাঠ ঘাট জুড়ে এখন বোরো ধানের নয়নাভিরাম দৃশ্য চোখ জুড়ানো সোনালী রং দেখা যাচ্ছে। সদর উপজেলার কড়ই গ্রামের কৃষক এমদাদুল হক বলেন, জমিতে থাকা বোরো ধানের বাম্পার ফলন দেখে ঘাম ঝড়ানো কষ্ট ভুলে গেছি। ঝড় বৃষ্টির আগে ঘরে তুলতে পারবো কিনা সেই চিন্তা করছি। পাশের সোনারপাড়া গ্রামের দ্বিজেন চন্দ্র জানান, এবার ৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন ফলনও ভালো হয়েছে এতে খুশি বলে জানান তিনি।
কৃষি বিভাগ জানায়, আলুর বাম্পার ফলনের পর এবার বোরো ধানেরও বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। বোরো ধানের গাছ গুলো ধানের শীষের ভারে হেলে পড়েছে। জেলায় বোরো ধান চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ সারের মজুদ নিশ্চিত করা সহ বিএডিসি (বীজ) কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহের ব্যবস্থা করে। স্থানীয় ব্যাংক বিশেষ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বোরোসহ অন্যান্য ফসল চাষের কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণের ব্যাপক উদ্যোগ নেয়।
প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বোরো ধানের এবার বাম্পার ফলনের আশা প্রকাশ করে স্বপ্নের বোরো ধান সঠিক সময়ে ঘরে তুলতে জেলায় বোরো ধান কাটা মাড়াইয়ের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে বলে বাসস’কে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোছা: রাহেলা পারভিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com