বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা

সাইফুল মৃধা আগৈলঝাড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আগৈলঝাড়া প্রেসক্লাবের নতুন একটা যাত্রাপথ তৈরী করা, একই নামে একাধিক সংগঠন থাকতে পারবে না। একটি উপজেলায় প্রেসক্লাব থাকবে একটাই। যেহেতু দেশের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতায় থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। প্রেসক্লাবের কে কোন মানের সাংবাদিক তা প্রেসক্লাবের নেতৃত্বরা ঠিক করবেন। সাংবাদিকদের মান উন্নয়নে সকল গনমাধ্যম কর্মীদের এক সাথে এক যোগে কাজ করতে হবে। রবিবার ২২/৩/২০২৬ আগৈলঝাড়া প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি মো.শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কমকর্তা মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, যুগ্ম আহবায়ক ছরোয়ার আলম মিয়া, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহায়ক থানা বিএনপি সামচুল হক খোকন, গৈলা ইউনিয়ন বিএনপি আহবায়ক এনায়েত হোসেন খান মনু, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মোঃ সাইফুল মৃধা, মো.সাইফুল ইসলাম রব, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, মোঃ সবুজ সরদার সহ প্রমুখ। এসময় সাংবাদিকদের সাথে সার্বিক দিক তুলে ধরে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা পরিষদ হলরুমে সকল শ্রেনী পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com