শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাজার থেকে পাকা ও মিষ্টি আম কেনার ৩ উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বাজারে সবে পাকা আম উঠতে শুরু করেছে। আম খুবই পুষ্টিকর ও স্বাদের সেরা একটি ফল। এ কারণেই আমকে ফলের রাজা বলা হয়। অনেকেই এখন বাজার থেকে আম কিনছেন, তবে আমের রং হলুদ বা লালচে হওয়ার অর্থ এই নয় যে, সেটি পাকা ও মিষ্টি।
অনেক অসাধু ব্যবসায়ীরা পাকা আম বলে ফরমালিনযুক্ত আম বাজারে বিক্রি করেন। তাই আম কেনার সময় সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কিছু উপায় আছে, যার মাধ্যমে আপনি বাজার থেকে মিষ্টি ও পাকা আম কিনতে পারবেন-
আমের বোঁটার চারপাশ দেখুন:আম কেনার সময় এর বোঁটার অংশ ভালো করে দেখুন। যদি এরর চারপাশে চাপ থাকে ও বাকি অংশ হালকা নরম হয়, তাহলে এটি একটি সম্পূর্ণ পাকা ও তাজা মিষ্টি আম।
আমের গায়ে চাপ দিয়ে দেখুন:বেশিরভাগ মানুষই আম কেনার সময় সেটি চাপ দিয়ে পরীক্ষা করেও ভুল আম কেনেন। আম চেপে দেখার সময় খেয়াল রাখবেন এটি যেন খুব বেশি শক্ত বা ফ্যাকাশে না হয়। নরম আম বেছে নিন।
আমের গন্ধ নিন: পাকা ও মিষ্টি আম শনাক্ত করার এই কৌশল বহু বছরের পুরনো। আসলে প্রাকৃতিকভাবে পাকা ও মিষ্টি ফলের গন্ধ খুব তাজা। তাই আম কেনার সময় সেটির গন্ধ নিন ও পাকা হলে হালকা মিষ্টি গন্ধ নাকে পাবেন। আপনার কাছে আম যতই তাজা ও মিষ্টি মনে হোক না কেন, তাতে কোনো ধরনের গর্ত বা কাটা থাকলে তা কিনবেন না। এছাড়া অদ্ভুত গন্ধ পেলেও আম কেনা থেকে বিরত থাকুন। সূত্র: প্রেসওয়্যার ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com