মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

নেত্রকোণায় ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা মনিটরিং কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিস। জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সোমবার দুপুরে সদর খাদ্য গুদামে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি আকলিমা খাতুন, চাল কল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাখি , মোস্তাফিজুর রহমান খান রেজভী, জেলা চাল কল মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমেদ খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মজিবুল আলম হীরা, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফজলে রাব্বী রানা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দুই জন প্রান্তিক কৃষকের কাছ থেকে ২মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মোয়েতাছেমুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে নেত্রকোণা জেলায় ৩০ টাকা কেজি দরে ১৫ হাজার ১শত ৭৭ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ৬১ হাজার ২শত ১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। কোন রকম হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান সংগ্রহ করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com