ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে-তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সারাদেশের মতো বরিশালেও নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে গড়ে তুলে এখান থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর সব ধরনের তথ্য ও সেবা দেওয়ার প্রচেষ্টা করা হবে। প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে। প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা এখান থেকেই পাবেন সাধারণ মানুষ। রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর কাশিপুরে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই তথ্য কমপ্লেক্সের সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত ও অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তি ও তথ্যসেবার মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ কমপ্লেক্স কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান। তিনি জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে। পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির। সংশ্লিষ্টরা জানান, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে-তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট সময় ০২:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬