রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও হাবিবের সঙ্গে গাইলেন সিঁথি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

আবারও এক সঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা। ‘পরী’ শিরোনামের একটি গানে তারা কণ্ঠ দিয়েছেন। ‘পরী’ গানের কথা লিখেছেন আলী আকবর জিকো। এতে সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ গানটি। এটি লিরিক্যাল ভিডিও আকারে শুনতে পাওয়া যাচ্ছে হাবিব ইউটিউব চ্যানেলে। ‘পরী’ গানটি দুই শিল্পীর ফেসবুকেও আপলোড করা হয়েছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ আরও কিছু অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে ‘পরী’।
হাবিব বলেন, ‘এটা রোমান্টিক গান। মিষ্টি কথা দিয়ে গানটি লিখেছেন আলী আকবর জিকো। সিঁথির কণ্ঠে মাধুর্য আছে। খুব ভালো গেয়েছেন তিনি।’ গানটি নিয়ে সিঁথি সাহা দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘হাবিব ভাই ও আমার একসঙ্গে দ্বিতীয় গান এটি। কাজটি নিয়ে আমার দারুণ আগ্রহ ছিল। এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি। শ্রোতারা যেমন ভালো লিখছেন, কাছের মানুষরাও গানটির প্রশংসা করছেন।’ সিঁথি সাহা এ প্রজন্মের সুপরিচিত কণ্ঠশিল্পী। দুই বাংলাতেই তার নামের সুনাম ছড়িয়েছে। দক্ষিণ ভারতের সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার ‘সামি’ শিরোনামের জনপ্রিয় গানটিতে বাংলায় কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হন সিঁথি।
হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা প্রথম একসঙ্গে ডুয়েট করেন ২০২১ সালের ভালোবাসা দিবস উপলক্ষে। গানের সঙ্গে ভিডিওতেও তারা অংশ নিয়েছিলেন। সেখানে জাহাজের নাবিক হিসেবে ছিলেন হাবিব। তার প্রেমিকা সিঁথি। বেশ আলোচনায় এসেছিল ‘উড়ে যারে মুনিয়া’ নামের গানটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com