শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলী হোসেন হত্যার ঘটনায় মূলহোতা খোকন মিয়া র‍্যাব ১৪’র হাতে গ্রেফতার

রেজাউল হাসান সাফিতঃ নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

শেরপুরের নকলার কৃষক আলী হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মূলহোতা মো.খোকন মিয়া ময়মনসিংহের ফুলপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।
খোকন মিয়া শেরপুরের নকলা উপজেলার চরভাবনা গ্রামের মো.ইদ্রিস আলীর ছেলে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব- ১৪ এর সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন।
তিনি জানান আলী হোসেন প্রতিবেশি সেলিম মিয়ার ৫০ শতক জমি বর্গা চার্ষ করতেন। জমির মালিক সেলিম মিয়ার সংঙ্গে প্রতিবেশী ইদ্রিস আলীর সাথে বিরোধ চলে আসছিল।
গত ৫ মে আলী হোসেন জমির পাকা ধান কাটতে গেলে বাধা দেয় ইদ্রিস আলী ও তার লোকজন। এক পর্যায়ে মারামারি শুরু করে,পরে কুপিয়ে হত্যা করে আলী হোসেনকে। এ সময় আলী হোসেনের ছোট ভাই শুক্কুর আলী ও ছেলে রাব্বী আহত হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে শেরপুর থানায় ১৯জনের নাম উল্লেখ করে মামলা করেন।ঘটনার পর থেকে খোকন মিয়া সহ অন্যান্য অভিযুক্তরা পলাতক ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com