শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালের মানুষ এতোদিন উন্নয়ন বঞ্চিত ছিলো-মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে নগরীতে গণসংযোগ করেছেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ নৌকা মনোনীত মেয়র প্রার্থী জাতীর জনক বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সোমবার শেষ বিকালে নগরীর ২৫নং ওয়ার্ডের বটতলা ও রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে গণসংযোগ করেন। তিনি বরিশাল নগরীর উন্নয়নধারাকে ফিরিয়ে আনার জন্য আগামী ১২ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, এ্যাড. আনিচ উদ্দিন শহিদ, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান খান, শ্রমিক ইউনিয়ন নেতা সুলতান মাহামুদ খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহামুদুর রহমান মধু , মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালের মানুষ এতোদিন উন্নয়ন বঞ্চিত ছিলো। তারা এর পরিবর্তন চাচ্ছেন। তারা চাচ্ছেন নতুন নেতৃত্ব। আপামর মানুষ নৌকাকে সমর্থন জানাচ্ছেন। তারা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চান। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরনে সর্বাত্তক চেষ্টা করবেন বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com