শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশুলিয়ায় নানা আয়োজনে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

খাদ্যমান জীবন বাঁচায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত শিল্পাঞ্চল আশুলিয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার সকাল থেকেই দিবসটি উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ি শাখার উদ্যোগে মানব বন্ধন, র‌্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নিশাত ল্যাবরেটরি স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের আয়োজনে আশুলিয়া গনকবাড়ী ভাদাইল এলাকায় হাজী নুরুল হক স্কুল এন্ড কলেজে মানববন্ধন, র‌্যালী ও নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও র‌্যালীতে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com