রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তথ্যমন্ত্রীকে নিয়ে ‘অপপ্রচার’: সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ইউটিউব ও ফেসবুকে ‘মিথ্যা তথ্যসংবলিত’ ভিডিও ক্লিপ আপলোড করায় ‘নাগরিক টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেল ও এর ফেসবুক পেজ পরিচালনায় জড়িত সাতজনের নামে মামলা হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।
কানাডা থেকে ‘নাগরিক টিভি’ নামে ইউটিউব ও এর ফেসবুক পেজটি পরিচালনা করেন নাজমুস সাকিব নামের এক ব্যক্তি। মামলায় তাঁকেসহ তাঁর ছয় সহযোগীকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন এইচ এম কামাল, আজাদ শাহাদত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম ও মো. হাজী হারুন রশিদ। এ ছাড়া ‘নাগরিক টিভি’ নামের ইউটিউব চ্যানেলটিকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করতে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু–মানসে মিথ্যা তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ইউটিউবে নাগরিক টিভির চ্যানেল ও এর ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে। ১৭ জুন চকবাজার এলাকায় ইউটিউবে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি বাদী দেখতে পান। এজাহারে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com