শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাউদকান্দির নির্বাহী কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যানের অভিনন্দন

মোক্তার হোসেন কুমিল্লা
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

কুমিল্লার সকল উপজেলা পর্যায়ে শুদ্ধাচার ২০২২-২৩ পুরস্কার অর্জন করায় দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসানকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আমি আজ গর্বিত যে, আমার উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের কুমিল্লার উপজেলা পর্যায়ে গৌরবান্বিত পুরস্কার ‘শুদ্ধাচার’ লাভ করেছেন। যা উনার শ্রম, কাজ, মেধা, পরিশ্রম, উন্নয়ন, সততা, একনিষ্ঠতা ও পেশাদার মানসিকতায় দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ। যা কিনা সামনের দিনে নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তার সরকারি দায়িত্ব পালনে আরো গতিশীল, উন্নয়নমুখী, দায়িত্ব সচেতন ও জনকল্যাণমুখী করবে। আমি মোহাম্মদ আলী ব্যক্তিগতভাবেও উপজেলা পরিষদের পক্ষ থেকে খুবই আনন্দিত ও গর্বিত যে, আমাদের উপজেলা পরিষদে উনার মতো একজন সুযোগ্য, সুদক্ষ, সৎ, সজ্জন ও কর্মবীর ইউএনও পেয়েছি বলে। আমি দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান মহোদয়ের উত্তরোত্তর সাফল্য, সফলতা ও শুভকামনা করছি। প্রসঙ্গগত যে, গতকাল দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান কুমিল্লা জেলার সকল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। কুমিল্লার ডিসি শামীম আলম মহোদয় গতকাল তার কার্যালয়ে নিজ হাতে দাউদকান্দির নির্বাহী কর্মকর্তাকে এ পুরস্কারটি তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com