শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিশুপুত্রকে কোরআন শরিফ পাঠ শোনালেন সানা খান

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বলিউডের নায়িকা সানা খান গত ৫ জুলাই পুত্রসন্তানের মা হয়েছেন। এক সময়ের দর্শকপ্রিয় এ নায়িকা অভিনয় ছেড়ে ইসলামের পথ অনুসরণ করেন। ইসলামি জীবনযাপন শুরু করেছেন। শুধু তা-ই নয়, বিয়ে করেছেন এক মৌলবীকে, বিয়ের তিন বছরের মাথায় মা হয়েছেন সানা খান। এরই মধ্যে সামাজিক যোাগাযোগমাধ্যমে ছেলের ছবিও প্রকাশ করেছেন। ছেলের নাম রেখেছেন ‘তারিক জামাল’। অভিনেত্রীর সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের বিখ্যাত ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের। জন্মের পর থেকে কোরআন শিক্ষা দিচ্ছেন নায়িকা তার পুত্রসন্তানকে। সম্প্রতি অভিনেত্রী তার সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তার শিশুপুত্র খাটে শুয়ে আছে, অন্যদিকে ফোনে চলছে কোরআনের আয়াত। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরআনের পাঠ দিচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখা গেলো তারিক ধরে আছে বাবা সাইদের একটি আঙুল।
পাকিস্তানি ধর্মপ্রচারকের নাম ছেলের নাম রাখায় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সে সব কথায় কান দিতে নারাজ সানা বলেন, এ নামটি আসলে মানুষের ওপর দারুণ প্রভাব ফেলে। তাই আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছি, যা ধর্মপরায়ণতা, সহনশীলতা এবং সততার প্রতীক।
২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরেই নায়িকাসুলভ চালচলন ও জাঁকজমক ত্যাগ করেন সানা। ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব। হয়ে যান এক অচেনা সানা খান। বিয়ের তিন বছরের মাথায় সন্তানসম্ভবা হন সানা। চলতি বছরই প্রকাশ্যে আসে সেই খবর। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ভীষণ সুখে আছেন সানা খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com