শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

রাশেদুল ইসলাম রাশেদ, শ্রীবরদী সংবাদদাতা :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া, গোশাইপুর,শ্রীবরদী সদর ও ভেলুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ই জুলাই শনিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফেরদৌস আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোবারক চৌধুরীর সসঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ জাস্টিস।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মজিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য মো:শাহিন সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো মনির উদ্দিন আহমেদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: খোরশেদ আলম ইয়াকুব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোশাইপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহাজামাল আশিক,কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, শ্রীবরদী সদর ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ভেলুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কাসেম,শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো: সোহেল রানা,এজেট রুমান, আমিরুল ইসলাম টাইগার, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: জিয়াউল হক জেনারেল প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে তৃণমূলের শত শত নেতাকর্মীদের মাঝে এক উৎসবের আমেজের সৃষ্টি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com