ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের Logo ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার Logo সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত Logo দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo নরসিংদীতে জনপ্রিয় মালয়েশিয়ার রুটি চানাই Logo সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির Logo চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo ম্যাকগ্রার রেকর্ড ভেঙে স্টার্কের ইতিহাস, নিলেন ৪৫০ উইকেট Logo সিসি ক্যামেরা নাকি আইপি ক্যামেরা, নিরাপত্তায় কোনটি সেরা?

ট্রেসার না থাকায় ছয়তলা থেকে মাকে কোলে করে নামাল দুই সন্তান

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অসুস্থ রোগীকে লিফট দিয়ে নিচে নামানোর জন্য প্রয়োজনীয় ট্রেসার না থাকায় মাকে কোলে করে ছয়তলা থেকে নিচে নামাতে হয়েছে দুই সন্তানকে। ২৪ আগষ্ট দুপুরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ ওই নারীকে হাসপাতালের ছয়তলা থেকে নিচে নামানোর প্রয়োজন হলে স্বজনরা হাসপাতালের কর্মীদের কাছে ট্রেসার (রোগী বহনের ট্রলি/স্ট্রেচার) চান। কিন্তু দীর্ঘ সময় খোঁজ করেও একটি ট্রেসার পাওয়া যায়নি। একপর্যায়ে বাধ্য হয়ে ওই নারীর দুই সন্তান তাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি চিকিৎসাকেন্দ্রে জরুরি রোগী পরিবহনের জন্য প্রয়োজনীয় ট্রেসারের সংকটের বিষয়টি রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক কিংবা শারীরিকভাবে অক্ষম রোগীদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসাসেবা নিতে এসে হাসপাতালের বিভিন্ন পর্যায়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে রোগী বহনের জন্য প্রয়োজনীয় ট্রলি বা ট্রেসার না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বাড়ছে। জরুরি প্রয়োজনে রোগীকে কোলে করে সিঁড়ি দিয়ে নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও তারা জানান। স্থানীয় সচেতন মহল বলছে, কুড়িগ্রামের সবচেয়ে বড় সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক সচল ট্রেসার ও রোগী পরিবহনের সরঞ্জাম থাকা জরুরি। পাশাপাশি হাসপাতালের প্রতিটি তলায় রোগী পরিবহনের সরঞ্জাম সহজলভ্য রাখা এবং নষ্ট সরঞ্জাম দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিকাল ৪টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের

ট্রেসার না থাকায় ছয়তলা থেকে মাকে কোলে করে নামাল দুই সন্তান

আপডেট সময় ০২:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬