বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা, বলছে গবেষণা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

অনেক নারীই হয়তো লম্বা পুরুষদেরকে জীবনসঙ্গী হিসেবে প্রত্যাশা করেন। তবে বিভিন্ন সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, লম্বা নয় বরং কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা হন। এমনকি কম উচ্চতার পুরুষের বিয়েও টেকে বেশিদিন। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার নাকি কম, এমনটিই জানাচ্ছে এক গবেষণা।
১৯৮৬-২০১১ সাল পর্যন্ত করা এক সমীক্ষায় গবেষকরা দেখার চেষ্টা করেছেন যে, উচ্চতা অনুযায়ী বিবাহবিচ্ছেদের ঝুঁকি কাদের মধ্যে বেশি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানীদের মতে, বিগত বছরগুলোতে করা সমীক্ষার তথ্য অনুযায়ী জানা যায় গড় উচ্চতা ও লম্বা পুরুষদের তুলনায় খাটো পুরুষরা দেরিতে বিয়ে করেন ও তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঝুঁকি ৩২ শতাংশ কম!
এছাড়া কম উচ্চতার পুরুষরা জীবনসঙ্গী হিসেবেও সেরা হন। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষদের উচ্চতা কম তারা লম্বাদের তুলনায় বেশি সংসারের কাজ করেন। সমীক্ষার তথ্যমতে, তারা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন। আবার তারা লম্বা পুরুষের তুলনায় আয়ও বেশি করেন। সমীক্ষা বলছে, কম উচ্চতার পুরুষদের ৭৮ শতাংশই তাদের প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি উপার্জন করেন। সূত্র: ব্রাইট সাইড




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com