শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর বিতরণ

খালিদুজ্জামান মুন্সি মুকসুদপুর
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৯ আগষ্ট) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩নং ওয়ার্ডে ৪০ জন সুবিধাভোগীর মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। এনিয়ে মুকসুদপুর উপজেলায় ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করার মাধ্যমে মুকসুদপুরকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জোবায়ের আহম্মেদ, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জুয়েল আহম্মেদ, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানসহ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সুবিধাভোগীরা। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩নং ওয়ার্ডে ৪০ জমিসহ ঘর হস্তান্তর করা হবে। সুবিধাভোগীদের জন্য রয়েছে যাতায়াতের রাস্তা, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ইত্যাদি। এছাড়াও মুকসুদপুর উপজেলায় এপর্যন্ত ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com