শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি দল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রেসের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার (১৪ আগস্ট) সকালে তারা কক্সবাজার বিমাবন্দরে এসে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান।
কংগ্রেসম্যানদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংগ্রেস সদস্য এড কেইস ও অন্যজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। তারা মোট ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, সোমবার সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএন-এর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে বেলা ১২টার দিকে ক্যাম্পে যান। তিনি জানান, সেখানে প্রতিনিধি দল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার, জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। দুপুর ২টায় কংগ্রেস প্রতিনিধি দল উখিয়া কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধি দল রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং রোহিঙ্গাদের কথা শুনেছেন। রোহিঙ্গা প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ জুবাইর বলেন, আমরা কোনো দেশহীন মানুষ নয়। আরাকান আমাদের দেশ। আমরা পরিপূর্ণ নাগরিক সুবিধা ও নিরাপত্তা পেলে স্বদেশে ফিরে যেতে চায়। আমাদের দাবি-দাওয়া সম্বলিত একটি চিঠি আগত মেহমানদের দেয়ার জন্য তৈরি করে রেখেছি। আমরা আমাদের কথাগুলো বলেছি। তারা আমাদের কথা যতœসহকারে মন দিয়ে শুনেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com