শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্ষমা চাইতে তথ্যমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

‘মহিলা নেত্রীদের নিয়ে সাজগোজ করে বিদেশীদের কাছে গিয়ে বিএনপির কোনো লাভ হয়নি’- এমন বক্তব্য দেয়ায় ক্ষমা চাইতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল সোমবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-আম খন্দকার এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাঠনোর পর তিনি বলেন, নোটিশ প্রাপ্তির ১৪ দিনের মধ্যে এ বিষয়ে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নোটিশে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন যুক্ত করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বিদেশীদের কাছে ধরণা দিয়ে, জ্বালাও-পোড়াও করে বিএনপির কোনো লাভ হয়নি বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এই দেশ বাংলদেশের মানুষের, অন্য কারো নয়। যদি যেতে হয়, জনগণের কাছে যেতে হবে। মহিলা নেত্রীদের নিয়ে সাজগোজ করে বিদেশীদের কাছে গিয়ে বিএনপির কোনো লাভ হয়নি, জ্বালাও-পোড়াও করেও কোনো লাভ হয়নি। এই অপরাজনীতি বন্ধ হওয়া দরকার’। গতকাল (১২ আগস্ট) শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এক সভায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এ অভিমত দেন। নোটিশে বলা হয়, এটা ভিত্তীহীন ও অসম্মাজন বক্তব্য। এটা নারীদের মর্যাদা ও অধিকারের ওপর আঘাত। নোটিশ গ্রহীতার পদ ও অবস্থানের সাথে এ ধরনের বক্তব্য যায় না। এটি মানহানি, অশালীন, উস্কানিমূলক ও মিথ্যা বক্তব্য। এ কারণে ১৪ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এ আইনজীবী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com