শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় নৌকার গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করলেন সাবেক সংসদ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় নৌকা মার্কার জন্য গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেছে ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। গতকাল নগরকান্দা উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত  হয়ে ও  সাথে নেতা কর্মীদের নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তিনি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন আমি আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সমর্থিত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহনে আগ্রহী। দল যদি আমাকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমি ফরিদপুর-২ আসন হতে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তাছাড়া  দল যাকেই মনোনয়ন দেয় তার জন্য অথ্যাৎ নৌকার বিজয়ের জন্য আমি কাজ করে যাবো। তিনি আরো বলেন তৃনমুল আওয়ামিলীগই নির্বাচনে শক্তি যোগাবে। তাই তৃনমুল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তারাও আমাকে সাহস যোগাচ্ছে। সাইফুজ্জামান চৌধুরী জুয়েল আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কিছু বিবরণ তুলে ধরেন বক্তব্যে এবং লিফলেটের মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com