শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেন ইসলামের পথে এলেন বলিউড তারকা রাখি

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

বলিউড তারকা রাখি সাওয়ান্তর স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তুমুল আলোচনায় রয়েছেন। তারা একে অপরকে অভিযোগ, পাল্টা অভিযোগ করে যাচ্ছেন। রাখি এর মাঝেই মানসিক শান্তির সন্ধানে উমরাহ করতে সৌদি আরবে পাড়ি দেন। সেখান থেকেই ফিরতেই তার ভিন্ন রকম বক্তব্য। মক্কা-মদিনা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! রাখি পাকাপাকিভাবেই বদলে দিলেন নিজের নাম। তিনি জানান, আর তাকে রাখি নামে ডাকা যাবে না, এখন থেকে তিনি ফতিমা। ফটোগ্রাফারদেকে এমনটা জানিয়েছেন। বিমানবন্দরে আপাদমস্তক বোরখা পরা রাখিকে দেখেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম বেছে নিলেন? কোন জিনিসটা খারাপ লাগত তার নিজের ধর্মের? অপ্রত্যাশিত প্রশ্ন শুনে পাল্টা জবাব দেন বলিউডের এ ‘ড্রামা কুইন’।
তবে এ প্রশ্ন শুনে খানিকটা থতমত খেয়ে যান রাখি। তিনি বলেন, ‘হিন্দু ধর্মে খারাপ কোনো কিছু নেই। আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। ধর্ম না বদলে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।’ রাখি ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিক বার বোরখা পরেও দেখা গিয়েছিল রাখিকে। তার পরে অবশ্য নিজের চেনা রূপে ফিরে এসেছিলেন ‘বিগ বস’ খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তার টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসতেই আবারও আলোচনায় এসেছেন রাখি। ক্যামেরার সামনে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি। রাখির এ দ্বিচারিতাতেই এবার বিরক্ত নেটাগরিকরা। তবে রাখি এসবে পাত্তা দিতে রাজি নন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com