শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কৃষ্ণরামপুর যুব সমাজের আয়োজনে কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া করতোয়া নদীর পাড়ে এ ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে-খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ। আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় নদীর দুপাড়ে নারী পুরুষ ও শিশু সহ হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। এতে বিভিন্ন এলাকার ৬ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সূর্যের আলো ও চাঁদের আলো নৌকা খেলার ফাইনাল রাউন্ডে খেলে সূর্যের আলো নৌকা ১ম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা ১ম স্থান অধিকারী দলের হাতে একটি গরু ও ২য় স্থান অধিকারী দলের হাতে একটি খাসি উপহার হিসেবে তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com