শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট। বক্তব্য রাখেন থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, আবু তাহের, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ আপেলসহ জেলা, উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ প্রমুখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com