গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বেসরকারি সংস্থা বন্ধন এনজিও আওতায় পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৩০০ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বন্ধন এনজিও পলাশবাড়ী, র আয়োজনে ও সার্বিক সহযোগিতায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বন্ধন এনজিও, র কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আল- ইয়াসা রহমান তাপাদার। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ছাইয়েদুল মোফাচ্ছালিন বিসিএস (মৎস্য), উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছালাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, বন্ধন এনজিও, র শাখা ব্যাবস্থাপক আতাউর রহমান, ট্রাস্টের এসিস্ট্যান্ট এমডি সুলতান মাহমুদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার। আলোচনা সভা শেষে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন সহ ৩০০ শতাধিক শিক্ষার্থীদের হাতে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দ।
সংবাদ শিরোনাম
পলাশবাড়ীতে স্কুলশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করল বন্ধন
-
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি - আপডেট সময় ০৪:১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 81
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























