শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাচোস যেভাবে তৈরি করবেন ঘরেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ফাস্টফুড বিভিন্ন খাবারের মধ্যে নাচোস বেশ জনপ্রিয়। মেক্সিকান এই খাবার এখন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তার বিভিন্ন ফুডফ্যানেও পাওয়া যায়। মচমচে নিমকি বা কর্ন চিপসের সঙ্গে সালাদ, চিকেন, মেয়োনিজ ও সসের দুর্দান্ত মিশেলে তৈরি হয় নাচোস। এতে পর্যাপ্ত মেয়োনিজও থাকে, যা এই খাবারের স্বাদ আরও বাড়ায়। জেনে নিন রেসিপি-
১. ভুট্টার আটা ২ কাপ ২. ময়দা আধা কাপ ৩. পনির গুঁড়া ২০০ গ্রাম ৪. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ ৫. লবণ পরিমাণমতো ৬. মাখন ২৫ গ্রাম ৭. কুসুম গরম পানি পরিমাণমতো।
পদ্ধতি: ভুট্টার আটা, ময়দা, পনির, কাঁচা মরিচ কুচি, লবণ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিন। পানি দিয়ে ভালো করে ময়দা মথে নিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন। এবার খামির থেকে বড় আকারের রুটি পাতলা করে বানিয়ে নিন। তিন কোণা করে কেটে ডুবো তেলে অল্প আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে।
চিকেনের উপকরণ: ১. মুরগির কিমা ২ কাপ ২. পেঁয়াজ কুচি ১ কাপ ৩. মরিচ গুঁড়ো ১ চা-চামচ
৪. গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ ৫. আদা কুচি ১ চা-চামচ ৬. রসুন কুচি ১ চা-চামচ ৭. সয়াসস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ২ টেবিল চামচ ৯. লেবুর রস ২ টেবিল চামচ ১০. টমেটো সস ২ টেবিল চামচ ১১. মাখন ৫০ গ্রাম ১২. টমেটো সালসা আধা কাপ (টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ সব একসঙ্গে ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করতে হয় যাতে একদম মিহি না হয়ে যায়) ১৩. পনির ২০০ গ্রাম ১৪. পেঁয়াজ গোল করে কাটা আধা কাপ ১৫. ধনেপাতা কুচি আধা কাপ।
পদ্ধতি: মুরগির কিমা, সয়াসস, ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রাখতে হবে। এরপর মাখন গরম করে আদা-রসুন ভেজে তাতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। মাখানো কিমা দিয়ে ভুনতে হবে। মাংসের রং হালকা সাদা হলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে রান্না করা কিমা রেখে উপরে টমেটো সালসা, পনির, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়ে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট রেখে কর্ন চিপস দিয়ে পরিবেশন করতে হবে।
এবার কর্ন চিপস, চিকেন, সালসা বড় একটি সার্ভিং ডিসে একের পর এক রেখে সাজিয়ে দিতে হবে। এর সঙ্গে গলানো ক্রিমি চিজ, পছন্দমতো ক্রিম, মেয়োনেজ লেয়ার করে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু খাবার নাচোস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com