শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম সাড়ে ১৯ লাখ!

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইনে বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট। পড়ে থাকেনি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটও। সেই টিকিটগুলোই আবার বিক্রি হচ্ছে বিপুল দামে।
বিশ্বকাপে রোহিত শর্মাদের সাথে বাবর আজমদের ম্যাচের টিকিটের দাম উঠেছে ১৯.৫ লাখ রুপি। আর প্যাট কামিন্সদের সাথে ম্যাচের টিকিটের দাম উঠেছে নয় লাখ রুপির বেশি। অনলাইনে যে সব টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল, ওই টিকিটগুলোই অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বিপুল চাহিদার সুবাদে টিকিটের দাম পৌঁছেছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কল্পনার বাইরে।
আহমদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচের বিক্রি হয়ে যাওয়া টিকিট নতুন করে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটের দাম উঠেছে ১৯ লাখ ৫১ হাজার ৫৮০ রুপি। ডাক যোগে টিকিট পাঠানোর খরচ আলাদা ভাবে দিতে হবে ক্রেতাকে। অথচ এই টিকিটগুলির আসল দাম ৬০০০ রুপি। ভায়াগোগো নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে এমনই দাম উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। ১৪ অক্টোবরের ম্যাচের ১০০টি টিকিট এখনো তাদের কাছে আছে বলে দাবি সংস্থাটির। ভারতের সব ম্যাচের টিকিটের আকাশ ছোঁয়া দাম উঠেছে এই অনলাইন প্ল্যাটফর্মে। ভারত-পাকিস্তান ম্যাচের পরেই চাহিদা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের। এই ম্যাচের প্রতিটি টিকিটের দাম উঠেছে ৯ লাখ ৩১ হাজার ২৯৫ রুপি। এই ক্ষেত্রেও ডাক যোগে টিকিট পাঠানোর খরচ আলাদাভাবে দিতে হবে ক্রেতাকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com